رابعًا:‌‌ التكامل بين العلم والإيمان:
سَبَقَتِ الإشارة إلى أن الإسلام هو الدين الوحيد الذي يحض على العلم وإعمال العقل والمنطق، ويعيب على المقلدين والمقدسين للماضي دون فهمٍ والرافضين مناقشة الجديد عن انغلاق وتحجر، وما ذلك إلا لأن الإسلام دين الفطرة وحيثما وجهت نظرك وعقلك فَسَوْفَ تُدْرِكُ الحقيقة متمثلة في وحدانية الله سبحانه، ومصدر العلم هو الله سبحانه وتعالى {وَعَلَّمَ آدَمَ الأَسْمَاءَ كُلَّهَا} [البقرة: 31] . وَإِذَا كان الله سبحانه وتعالى هو المصدر الوحيد للعلم الصادق، {قَالَ إِنَّمَا الْعِلْمُ عِنْدَ اللَّهِ وَأُبَلِّغُكُمْ مَا أُرْسِلْتُ بِهِ وَلَكِنِّي أَرَاكُمْ قَوْمًا تَجْهَلُونَ} [لأحقاف: 23] وهو سبحانه خالق الإنسان والأكوان فلا تعارض بينهما، فالكون هو كتاب الله المنظور والقرآن الكريم كتاب الله المقروء. وإذا حدث تعارض فهذا دليل على زيف العلم والعلم الزائف Psoudo Science يؤدي إلى التهلكة، قال تعالى: {فَلَمَّا جَاءَتْهُمْ رُسُلُهُمْ بِالْبَيِّنَاتِ فَرِحُوا بِمَا عِنْدَهُمْ مِنَ الْعِلْمِ وَحَاقَ بِهِمْ مَا كَانُوا بِهِ يَسْتَهْزِئُون، فَلَمَّا رَأَوْا بَأْسَنَا قَالُوا آمَنَّا بِاللَّهِ وَحْدَهُ وَكَفَرْنَا بِمَا كُنَّا بِهِ مُشْرِكِينَ} [غافر: 82-84]
চতুর্থত:‌‌ জ্ঞান ও ইমানের মধ্যে সমন্বয়:
ইতোমধ্যেই এই বিষয়ের প্রতি ইঙ্গিত করা হয়েছে যে, ইসলামই একমাত্র ধর্ম যা জ্ঞান অর্জন এবং বুদ্ধি ও যুক্তির প্রয়োগে উৎসাহিত করে। ইসলাম ওইসব অন্ধ অনুসারীদের নিন্দা জানায় যারা কোনো কিছু না বুঝে কেবল অতীতকে পবিত্র জ্ঞান করে এবং যারা সংকীর্ণতা ও গোঁড়ামির কারণে নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করতে অস্বীকার করে। এর কারণ হলো ইসলাম হচ্ছে স্বভাবজাত ধর্ম, আর আপনি যেখানেই আপনার দৃষ্টি ও বুদ্ধিকে নিবদ্ধ করবেন, সেখানেই মহান আল্লাহর একত্বের মাঝে মূর্ত হয়ে ওঠা পরম সত্যকে উপলব্ধি করতে পারবেন। আর জ্ঞানের উৎস হলেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা— {আর তিনি আদমকে সমস্ত নাম শিক্ষা দিলেন} [বাকারা: ৩১]। যেহেতু মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই হলেন সত্য ও সঠিক জ্ঞানের একমাত্র উৎস— {তিনি বললেন, জ্ঞান তো কেবল আল্লাহর নিকটই আছে। আমি যা নিয়ে প্রেরিত হয়েছি তা তোমাদের নিকট পৌঁছে দিচ্ছি; কিন্তু আমি দেখছি তোমরা এক মূর্খ জাতি} [আহকাফ: ২৩]—এবং তিনি মানুষ ও মহাবিশ্বের স্রষ্টা, তাই এ দুইয়ের মাঝে কোনো বিরোধ নেই। মহাবিশ্ব হলো আল্লাহর দৃশ্যমান কিতাব এবং পবিত্র কুরআন হলো আল্লাহর পঠিত কিতাব। যদি কখনো কোনো বিরোধ পরিলক্ষিত হয়, তবে তা জ্ঞানের অসারতারই প্রমাণ; আর এই অসার জ্ঞান (Pseudo Science) ধ্বংসের দিকে ধাবিত করে। মহান আল্লাহ বলেন: {তাদের নিকট যখন তাদের রাসূলগণ স্পষ্ট প্রমাণাদিসহ আসলেন, তখন তারা নিজেদের কাছে থাকা জ্ঞান নিয়ে আনন্দ প্রকাশ করল এবং তারা যা নিয়ে উপহাস করত তা-ই তাদেরকে পরিবেষ্টন করল। অতঃপর তারা যখন আমার শাস্তি প্রত্যক্ষ করল, তখন বলল: আমরা এক অদ্বিতীয় আল্লাহর প্রতি ইমান আনলাম এবং আমরা যাদেরকে আল্লাহর সাথে শরিক করতাম তাদেরকে অস্বীকার করলাম} [গাফির: ৮২-৮৪]।

(খণ্ড: 1) (পৃষ্ঠা: 169)