ثالثًا:‌‌ حقوق الأولاد:
ينص الإسلام على مجموعة من الحقوق الثابتة للأبناء على الآباء، ولم يترك هذه الحقوق للالتزامات الأخلاقية أو لغرائز أو دوافع الحنو على الأبناء، وإنما ينظمها في شكل أحكام ملزمة توضح حقوق الأبناء منذ ولادتهم سواء فيما يتعلق بنسبهم أو تربيتهم وتنشئتهم اجتماعيًّا أو الإشراف وحماية أموالهم.
أ- حق النسب: يثبت نسب الأبناء لأبيهم من خلال عدة أساليب وهي:
-الزواج
- الإقرار
তৃতীয়ত:‌‌ সন্তানদের অধিকার:
ইসলাম পিতামাতার ওপর সন্তানদের একগুচ্ছ সুনির্ধারিত অধিকারের বিধান প্রদান করেছে। এই অধিকারগুলোকে কেবল নৈতিক বাধ্যবাধকতা কিংবা সন্তানদের প্রতি স্নেহের প্রবৃত্তি বা অনুপ্রেরণার ওপর ছেড়ে দেওয়া হয়নি, বরং এগুলোকে এমন এক বাধ্যতামূলক বিধানের (أحكام ملزمة) রূপ দান করা হয়েছে যা সন্তানদের জন্মের পর থেকেই তাদের অধিকারসমূহ সুস্পষ্ট করে; চাই তা তাদের বংশপরিচয় (نسب) সংক্রান্ত হোক, লালন-পালন ও সামাজিকীকরণ সংক্রান্ত হোক অথবা তাদের ধন-সম্পদ তত্ত্বাবধান ও সুরক্ষাবিষয়ক হোক।
ক- বংশপরিচয়ের (نسب) অধিকার: কতিপয় পদ্ধতির মাধ্যমে পিতার সাথে সন্তানের বংশপরিচয় (نسب) সাব্যস্ত হয়, সেগুলো হলো:
- বিবাহ
- স্বীকৃতি (إقرار)

(খণ্ড: 1) (পৃষ্ঠা: 91)