وعلى الرغم من أن بينيه اعتقد أن العمر العقلي يعتبر مفهومًا مفيدًا يوضح المستوى الأقصى للعمر العقلي للحالة، نجد باحثون آخرون أرادوا قياسًا يمكن أن يظهر براعة الطفل في علاقته بأطفال آخرين، ولذلك قدم وليم ستيرن W.Stern الأخصائي النفسي الألماني مفهوم نسبة الذكاء والذي عرضها كما يلي.
যদ্যপি বিনে মনে করতেন যে মানসিক বয়স একটি ফলপ্রসূ ধারণা যা সংশ্লিষ্ট ব্যক্তির মানসিক বিকাশের সর্বোচ্চ স্তরকে নির্দেশ করে, তথাপি অন্যান্য গবেষকগণ এমন এক পরিমাপের প্রয়োজনীয়তা অনুভব করেছিলেন যা সমবয়সী অন্যান্য শিশুদের তুলনায় কোনো শিশুর পারদর্শিতার মাত্রা প্রদর্শন করতে পারে। এরই প্রেক্ষিতে জার্মান মনোবিজ্ঞানী উইলিয়াম স্টার্ন বুদ্ধ্যঙ্কের (Intelligence Quotient) ধারণাটি পেশ করেন, যা তিনি নিম্নোক্তভাবে উপস্থাপন করেছেন।
(খণ্ড: 1) (পৃষ্ঠা: 276)