968 - قَالَ مُسَدَّدٌ : ثنا أُمَيَّةَ، ثنا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، عَنْ مُطَرِّفٍ، عَنْ حَكِيمِ بْنِ قَيْسِ بْنِ عَاصِمٍ، عَنْ أَبِيهِ، أَنَّهُ أَوْصَى بَنِيهِ عِنْدَ مَوْتِهِ : ` أُوصِيكُمْ بِتَقْوَى اللَّهِ ` . فَذَكَرَ الْحَدِيثَ، وَفِيهِ : ` وَإِيَّاكُمْ وَالْمَسْأَلَةَ، فَإِنَّهَا آخِرُ كَسْبِ الرَّجُلِ ` . إِسْنَادُهُ جَيِّدٌ، وَهُوَ مَوْقُوفٌ *
ক্বায়স ইবনু আসিম (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি (মৃত্যুর সময়) তাঁর পুত্রদেরকে উপদেশ দিয়ে বলেছিলেন: “আমি তোমাদেরকে আল্লাহ্‌র তাক্বওয়া (আল্লাহভীতি) অবলম্বন করার উপদেশ দিচ্ছি।” অতঃপর পূর্ণ হাদীসটি উল্লেখ করা হয়, যার মধ্যে তিনি আরও বলেছিলেন: “আর তোমরা মানুষের কাছে যাঞ্চা (ভিক্ষাবৃত্তি) করা থেকে সতর্ক থাকবে। কেননা, এটিই হলো একজন মানুষের উপার্জনের শেষ অবলম্বন।”

আল মাত্বালিবুল আলিয়াহ (968)