920 - وَقَالَ عَبْدُ الرَّزَّاقِ أَخْبَرَنَا الثَّوْرِيُّ، وَمَعْمَرٌ، عَنِ ابْنِ أَبِي ذِئْبٍ، عَنْ صَالِحٍ، قَالَ : ` رَأَيْتُ الْجَنَازَةَ تُوضَعُ فِي الْمَسْجِدِ، فَرَأَيْتُ أَبَا هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ إِذَا لَمْ يَجِدْ مَوْضِعًا إِلا فِي الْمَسْجِدِ انْصَرَفَ وَلَمْ يُصَلِّ عَلَيْهَا ` . رَوَاهُ عَبْدُ الرَّزَّاقِ *
সালেহ (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি মসজিদে জানাযা (লাশ) রাখতে দেখেছি। আমি আবু হুরায়রা (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-কে দেখেছি যে, যখন তিনি মসজিদ ছাড়া (জানাযার সালাত আদায়ের জন্য) কোনো স্থান পেতেন না, তখন তিনি ফিরে যেতেন এবং তার (জানাযার) সালাত আদায় করতেন না।
আল মাত্বালিবুল আলিয়াহ (920)