910 - وَقَالَ أَحْمَدُ بْنُ مَنِيعٍ حَدَّثَنَا سُلَيْمُ بْنُ سَالِمٍ، ثنا سُفْيَانُ الثَّوْرِيُّ، عَنْ جَابِرٍ، عَنْ عَمْرِو بْنِ يَحْيَى، عَنِ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ : ` صَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى امْرَأَةٍ مَاتَتْ فِي نِفَاسِهَا مِنَ الزِّنَا، وَعَلَى وَلَدِهَا ` *
নু’মান ইবনু বাশীর (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেনার কারণে (গর্ভধারণের পর) নিফাস অবস্থায় মৃত্যুবরণকারী এক মহিলার এবং তার সন্তানের জানাযার সালাত আদায় করেছিলেন।
আল মাত্বালিবুল আলিয়াহ (910)