9 - قَالَ مُسَدَّدٌ : حَدَّثَنَا الْمُعْتَمِرُ، سَمِعْتُ أَبِي يقول، سَمِعْتُ شَيْخًا يُحَدِّثُ، عَنْ عَائِذِ بْنِ عَمْرٍو رَضِيَ اللَّهُ عَنْهُ، أنّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أُتِيَ بِمَاءٍ، وَفِي الْمَاءِ قِلَّةٌ، ` فَتَوَضَّأَ فِي جَوْفِ الإِنَاءِ، ثُمَّ أَمَرَ بِهِ فَنُضِحَ عَلَى الْقَوْمِ، فَسَعِدَ فِي أَنْفُسِنَا مَنْ أَصَابَهُ ذَلِكَ الْمَاءُ، قَالَ : وَأُرَاهُ قَدْ أَصَابَ الْقَوْمَ كُلَّهُمْ، ثُمَّ قَامَ فَصَلَّى بِهِمْ صَلاةَ الصُّبْحِ ` . وفِي إِسْنَادِهِ شَيْخٌ *
আয়েয ইবনু আমর (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট অল্প পরিমাণ পানি আনা হলো। অতঃপর তিনি পাত্রের ভেতরেই ওযু করলেন। এরপর তিনি নির্দেশ দিলে তা লোকদের উপর ছিটিয়ে দেওয়া হলো। (বর্ণনাকারী বলেন,) তখন আমাদের মাঝে সেই ব্যক্তি ভাগ্যবান মনে হলো, যার উপর ঐ পানি পড়লো। তিনি বলেন, আমার ধারণা, সেই পানি উপস্থিত সকলের উপরই পড়েছে। এরপর তিনি দাঁড়িয়ে তাদের সাথে ফজরের সালাত আদায় করলেন।
আল মাত্বালিবুল আলিয়াহ (9)