862 - وَقَالَ أَحْمَدُ فِي الزُّهْدِ حَدَّثَنَا هَارُونُ، ثنا ضَمْرَةُ، عَنْ عَبْدِ الْحَكِيمِ بْنِ سُلَيْمَانَ، قَالَ : ` لَمَّا وَقَعَ طَاعُونُ الْجَارِفِ احْتَفَرَ بشير بْنُ كَعْبٍ، لِنَفْسِهِ قَبْرًا، فَقَرَأَ فِيهِ الْقُرْآنَ حَتَّى خَتَمَهُ، فَلَمَّا مَاتَ رَضِيَ اللَّهُ عَنْهُ دُفِنَ فِيهِ ` *
আব্দুল হাকীম ইবনে সুলাইমান (রাহিমাহুল্লাহ) থেকে বর্ণিত:

যখন ‘তা‘ঊন আল-জারিফ’ (ব্যাপক মহামারী) দেখা দিলো, তখন বশীর ইবনে কা‘ব নিজের জন্য একটি কবর খনন করলেন। অতঃপর তিনি সেই কবরের মধ্যে কুরআন তিলাওয়াত করতে থাকলেন, এমনকি তা খতম করে ফেললেন। এরপর যখন তিনি ইন্তেকাল করলেন – আল্লাহ তাঁর প্রতি সন্তুষ্ট হোন – তখন তাকে সেখানেই দাফন করা হলো।

আল মাত্বালিবুল আলিয়াহ (862)