852 - وَقَالَ مُسَدَّدٌ : حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، حَدَّثَنِي عُبَيْدٌ مَوْلَى السَّائِبِ، ` أَنَّهُ رَأَى ابْنَ عُمَرَ، وَعُبَيْدَ بْنَ عُمَيْرٍ يَمْشِيَانِ أَمَامَ الْجَنَازَةِ بِأَعْلَى مَكَّةَ يَتَقَدَّمَانِ فَيَجْلِسَانِ، فَإِذَا جَازَتْ بِهِمَا قَامَا ` *
উবাইদ, সাইবের আযাদকৃত গোলাম (রহ.) থেকে বর্ণিত, তিনি ইবনু উমার (রাদ্বিয়াল্লাহু আনহুমা) এবং উবাইদ ইবনু উমায়র (রহ.)-কে মক্কার উঁচু এলাকায় জানাজার আগে আগে হাঁটতে দেখেছেন। তাঁরা (পথ অতিক্রমের আগেই) এগিয়ে গিয়ে বসে পড়তেন, এরপর জানাজা যখন তাঁদেরকে অতিক্রম করে যেত, তখন তাঁরা দাঁড়িয়ে যেতেন।

আল মাত্বালিবুল আলিয়াহ (852)