776 - قَالَ أَبُو بَكْرٍ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ، عَنْ يَزِيدَ هُوَ ابْنُ أَبِي زِيَادٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى، قَالَ : حَدَّثَنِي فُلانٌ، وَفُلانٌ، عن النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ : ` إِنَّ الشَّمْسَ وَالْقَمَرَ آيَتَانِ مِنْ آيَاتِ اللَّهِ عز وجل، فَإِذَا رَأَيْتُمْ ذَلِكَ، فَافْزَعُوا إِلَى الصَّلاةِ ` *
আব্দুর রহমান ইবনু আবী লায়লা (রাহিমাহুল্লাহ) থেকে বর্ণিত, (তিনি একাধিক সাহাবীর সূত্রে) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন:

নিশ্চয়ই সূর্য ও চন্দ্র আল্লাহ আযযা ওয়া জাল-এর নিদর্শনসমূহের মধ্যে দুটি নিদর্শন। সুতরাং যখন তোমরা তা (কোনো অস্বাভাবিক অবস্থায়) দেখতে পাও, তখন তোমরা সালাতের দিকে ধাবিত হও।

আল মাত্বালিবুল আলিয়াহ (776)