618 - وَقَالَ أَبُو دَاوُدَ : حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي حُمَيْدٍ، عَنْ عَوْنِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ مَسْعُودٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ : ` رَفَعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَصَرَهُ إِلَى السَّمَاءِ، ثُمَّ خَفَضَهُ، فَقُلْنَا : يَا رَسُولَ اللَّهِ، لَمْ صَنَعْتَ هَذَا ؟ ! قَالَ : عَجِبْتُ لِمَلَكَيْنِ مِنَ الْمَلائِكَةِ نَزَلا إِلَى الأَرْضِ يَلْتَمِسَانِ عَبْدًا فِي مُصَلاهُ فَلَمْ يَجِدَاهُ، ثُمَّ عَرَجَا إِلَى رَبِّهِمَا، فَقَالا : يَا رَبَّنَا، كُنَّا نَكْتُبُ لعَبْدِكَ الْمُؤْمِنِ فِي يَوْمِهِ وَلَيْلَتِهِ مِنَ الْعَمَلِ كَذَا وَكَذَا، فَوَجَدْنَاهُ قَدْ حَبَسْتَهُ فِي حَبَالَتِكَ، فَلَمْ نَكْتُبْ لَهُ شَيْئًا، فَقَالَ : اكْتُبُوا لِعَبْدِي عَمَلَهُ فِي يَوْمِهِ وَلَيْلَتِهِ، وَلا تُنْقِصُوهُ مِنْهُ شَيْئًا، عَلَيَّ أَجْرُهُ، احْتَبَسْتُهُ، فَلَهُ أَجْرُ مَا كَانَ يَعْمَلُ ` *
ইবনে মাসঊদ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে তাঁর দৃষ্টি উত্তোলন করলেন, অতঃপর তা অবনত করলেন। তখন আমরা বললাম: ইয়া রাসূলাল্লাহ! আপনি এমনটি কেন করলেন?
তিনি বললেন: আমি দুজন ফেরেশতার ব্যাপারে বিস্মিত হলাম, যারা পৃথিবীতে অবতরণ করে তাদের সালাতের স্থানে (মুসাল্লায়) এক বান্দাকে খুঁজতেছিল, কিন্তু তারা তাকে পেল না। অতঃপর তারা উভয়ে তাদের প্রতিপালকের কাছে আরোহণ করলেন এবং বললেন: হে আমাদের রব! আমরা আপনার মুমিন বান্দার দিবা-রাত্রির আমল হিসেবে অমুক অমুক নেক কাজ লিখে রাখতাম, কিন্তু আমরা তাকে এমন অবস্থায় পেলাম যে আপনি তাকে আপনার বাঁধনে (যেমন রোগ বা সমস্যার কারণে) আবদ্ধ করে রেখেছেন, তাই আমরা তার জন্য কোনো কিছুই লিখতে পারিনি।
আল্লাহ তাআলা বললেন: আমার বান্দার দিবা-রাত্রির আমল যেমন ছিল, তেমন লিখে দাও। এর থেকে সামান্যও কম করবে না। তার প্রতিদান আমার ওপর। আমিই তো তাকে আবদ্ধ করেছি, সুতরাং সে যা করত, তার সওয়াব সে পাবে।

আল মাত্বালিবুল আলিয়াহ (618)