542 - وَقَالَ الْحَارِثُ : حَدَّثَنَا أَبُو النَّضْرِ، عَنْ سُلَيْمَانَ، عَنْ حُمَيْدٍ، حَدَّثَنِي مَنْ سَمِعَ الأَعْرَابِيَّ يَقُولُ : ` رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي، قَالَ : فَرَفَعَ رَأْسَهُ مِنَ الرُّكُوعِ، وَرَفَعَ كَفَّيْهِ حَتَّى حَاذَتَا، أَوْ بَلَغَتَا فُرُوعَ أُذُنَيْهِ، كَأَنَّهُمَا مِرْوَحَتَانِ ` *
এক গ্রাম্য বেদুইন (আরবী) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাত আদায় করতে দেখেছি। তিনি যখন রুকু থেকে তাঁর মাথা উঠালেন, তখন তিনি তাঁর উভয় হাত উপরে তুললেন। এমনকি তা তাঁর কানের শাখা (উপরিভাগ) বরাবর হলো, অথবা তিনি বললেন যে তা তাঁর কানের লতি পর্যন্ত পৌঁছালো। মনে হচ্ছিল যেন তা দুটি পাখা।

আল মাত্বালিবুল আলিয়াহ (542)