524 - وَقَالَ مُسَدَّدٌ : حَدَّثَنَا يَحْيَى، عَنْ سُفْيَانَ، عَنْ سُمَيٍّ، عَنِ النُّعْمَانِ بْنِ أَبِي عَيَّاشٍ، قَالَ : ` شَكَى أَصْحَابُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَيْهِ الاعْتِمَادَ فِي السُّجُودِ، فَرَخَّصَ لَهُمْ أَنْ يَعْتَمِدُوا عَلَى رُكَبِهِمْ بِمَرَافِقِهِمِ `، مُرْسَلٌ *
নু’মান ইবনু আবী আইয়াশ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহাবীগণ সাজদাহর মধ্যে (শরীরের) ভর দেওয়ার (কষ্টের) বিষয়ে তাঁর নিকট অভিযোগ করলেন। তখন তিনি তাদেরকে তাদের কনুইয়ের সাহায্যে হাঁটুর ওপর ভর করে (সাজদা করতে) অনুমতি দিলেন।
আল মাত্বালিবুল আলিয়াহ (524)