46 - وَقَالَ أَيْضًا حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، ثنا يَعْقُوبُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي حَازِمٍ، ` أَنَّهُ رَأَى سَهْلَ بْنَ سَعْدٍ رَضِيَ اللَّهُ عَنْهُ بَالَ بَوْلَ الشَّيْخِ الْكَبِيرِ، وَهُوَ قَائِمٌ يَكَادُ يَسْبِقُهُ، ثُمَّ تَوَضَّأَ وَمَسَحَ عَلَى الْخُفَّيْنِ، فَقُلْتُ : أَلا تَنْزِعُ الْخُفَّيْنِ ؟ فَقَالَ : ` لا، رَأَيْتُ مَنْ هُوَ خَيْرٌ مِنِّي وَمِنْكَ يَمْسَحُ عَلَيْهِمَا ` يَعْنِي النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ . إِسْنَادُهُ صَحِيحٌ *
সাহল ইবনু সা’দ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত। (আবু হাযিম বলেন) তিনি (সাহল ইবনু সা’দ) দাঁড়িয়ে থাকা অবস্থায় বৃদ্ধদের পেশাবের মতো পেশাব করলেন, যা দ্রুত নির্গত হচ্ছিল। অতঃপর তিনি উযূ (ওযু) করলেন এবং তাঁর মোজা দুটির উপর মাসাহ করলেন। আমি (আবু হাযিম) তাঁকে বললাম: আপনি কি মোজা দুটি খুলে ফেলবেন না? তিনি বললেন: না। আমি এমন ব্যক্তিকে এই দুটির উপর মাসাহ করতে দেখেছি, যিনি আমার এবং তোমার চেয়ে উত্তম। অর্থাৎ তিনি নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বুঝিয়েছেন।
আল মাত্বালিবুল আলিয়াহ (46)