277 - وَقَالَ أَبُو دَاوُدَ الطَّيَالِسِيُّ : حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ حَسَّانَ الْعَبْدِيُّ، حَدَّثَتْنِي جَدَّتَايَ، دُحَيْبَةُ وَصَفِيَّةُ بِنْتَا عُلَيْبَةَ، عَنْ رَبِيبَتِهِمَا، وَجَدَّةِ أبيهما قيلة بنت مخرمة أنها قَالَتْ : ` صَلَّى بِنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْفَجْرَ حِينَ انْشَقَّ الْفَجْرُ وَالنُّجُومُ شَابِكَةً فِي السَّمَاءِ مَا نَكَادُ نَتَعَارَفُ، وَالرِّجَالُ مَا تَكَادُ تَعَارَفُ ` *
ক্বাইলা বিনতে মাখরামা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেছেন: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিয়ে ফজরের সালাত আদায় করলেন যখন ফজর উন্মোচিত হলো। তখনো আকাশের তারাগুলো খুব ভালোভাবে দৃশ্যমান ছিল এবং অন্ধকার এতো ঘন ছিল যে আমরা পরস্পরকে প্রায় চিনতে পারছিলাম না। আর মানুষেরা পরস্পরকে চিনতে পারছিল না।
আল মাত্বালিবুল আলিয়াহ (277)