274 - وَقَالَ ابْنُ أَبِي عُمَرَ : حَدَّثَنَا الدَّرَاوَرْدِيُّ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ عَاصِمِ بْنِ عُمَرَ بْنِ قَتَادَةَ، عَنْ رَجُلٍ، مِنَ الصَّحَابَةِ، أَنّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : ` أَصْبِحُوا بِصَلاةِ الْفَجْرِ، فَإِنَّكُمْ كُلَّمَا أَصْبَحْتُمْ بِهَا كَانَ أَعْظَمَ لِلأَجْرِ `، رَوَاهُ الْبَزَّارُ، وَقَالَ : حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ عُبَيْدِ اللَّهِ، ثنا أَبُو عَامِرٍ، حَدَّثَنَا فُلَيْحٌ، عَنْ عَاصِمِ بْنِ عُمَرَ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، فَذَكَرَ نَحْوَهُ . وَقَالَ : لا نَعْلَمُ أَحَدًا تَابَعَ فُلَيْحًا *
একজন সাহাবী (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:

“তোমরা ফজরের সালাত ফর্সা করে (অর্থাৎ ভোর ভালোভাবে হওয়ার পর যখন আলো স্পষ্ট হয় তখন) আদায় করো। কারণ, তোমরা যখনই তা ফর্সা করে আদায় করবে, তখনই তা (সওয়াব ও) প্রতিদানের দিক থেকে তোমাদের জন্য আরও মহৎ হবে।”

আল মাত্বালিবুল আলিয়াহ (274)