27 - وَقَالَ الْحَارِثُ : حَدَّثَنَا عَاصِمُ بْنُ عَلِيٍّ، ثنا مُحَمَّدُ بْنُ رَاشِدٍ الْخُزَاعِيُّ، عَنْ سُلَيْمَانَ بْنِ مُوسَى، عَنْ عَطَاءٍ، عَنْ جَابِرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ ` كُنَّا نُصِيبُ مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي مَغَانِمِنَا مِنَ الْمُشْرِكِينَ الأَسْقِيَةَ، وَالأَوْعِيَةَ فَنَقْسِمُهَا كُلُّهَا مَيْتَةٌ ` *
জাবির (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন: আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুশরিকদের কাছ থেকে অর্জিত গণিমতের মালের মধ্যে (চামড়ার) মশক এবং অন্যান্য পাত্র পেতাম। আমরা সেগুলো বন্টন করে নিতাম, যদিও সেগুলো সব মৃত পশুর (চামড়া দ্বারা তৈরি) ছিল।

আল মাত্বালিবুল আলিয়াহ (27)