2446 - وَقَالَ الطَّيَالِسِيُّ حَدَّثَنَا شَيْبَانُ، عَنْ جَابِرٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ : أَنَّ رَجُلًا سَأَلَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ قَتْلِ الْحَيَّاتِ، فَقَالَ : ` خُلِقَ الْإِنْسَانُ وَالْحَيَّةُ سَوَاءً، إِنْ رَآهَا أَفْزَعَتْهُ، وَإِنْ لَدَغَتْهُ أَوْجَعَتْهُ، فَاقْتُلُوهَا حَيْثُ وَجَدْتُمُوهَا ` *
ইবনু আব্বাস (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, একজন ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাপ হত্যা করা সম্পর্কে জিজ্ঞাসা করলেন। তিনি (রাসূলুল্লাহ্ সঃ) বললেন: মানুষ ও সাপকে (স্বভাবগত দিক থেকে) সমানভাবে সৃষ্টি করা হয়েছে। যদি সে (মানুষ) সাপটিকে দেখে, তবে তা তাকে আতঙ্কিত করে তোলে, আর যদি তা তাকে দংশন করে, তবে তা তাকে যন্ত্রণা দেয়। অতএব, তোমরা যেখানেই সেগুলোকে পাও, হত্যা করো।
আল মাত্বালিবুল আলিয়াহ (2446)