2317 - قَالَ مُسَدَّدٌ : حَدَّثَنَا يَحْيَى، عَنْ مُوسَى بْنِ ثَرْوَانَ، عَنْ أَبِي الْمُتَوَكِّلِ، قَالَ : أَنَّهُ رَأَى ابْنَ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا وَإِزَارُهُ إِلَى نِصْفِ سَاقِهِ، وَقَمِيصُهُ فَوْقَ ذَلِكَ، وَرِدَاؤُهُ فَوْقَ الْقَمِيصِ ` *
আবু মুতাওয়াক্কিল (রাহিমাহুল্লাহ) থেকে বর্ণিত, তিনি আবদুল্লাহ ইবনু উমর (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-কে দেখেছেন যে, তাঁর ইযার (নিচের পরিধেয় বস্ত্র) ছিল অর্ধগোছা পর্যন্ত। আর তাঁর কামিজ (জামা) ছিল তার উপরে, এবং তাঁর রিদা (উত্তরীয় বা চাদর) ছিল কামিজের উপরে।
আল মাত্বালিবুল আলিয়াহ (2317)