2266 - حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ عَنْ عُمَرَ بْنِ رَاشِدٍ، عَنْ يَحْيَى، عَنْ أَبِي سَلَمَةَ َضِيَ اللّهُ عَنْهُ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : ` لَا تَرِثُ مِلَّةٌ مِلَّةً، وَلَا تَجُوزُ شَهَادَةُ مِلَّةٍ عَلَى مِلَّةِ إِلَّا أُمَّةَ مُحَمَّدٍ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَإِنَّ شَهَادَتَهُمْ تَجُوزُ عَلَى مَنْ سِوَاهُمْ ` *
আবু সালামা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন: কোনো ধর্মগোষ্ঠী অন্য ধর্মগোষ্ঠীর উত্তরাধিকারী হবে না এবং এক ধর্ম সম্প্রদায়ের সাক্ষ্য অন্য ধর্ম সম্প্রদায়ের বিরুদ্ধে বৈধ হবে না। তবে মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত এর ব্যতিক্রম। কারণ তাদের সাক্ষ্য তারা ছাড়া অন্যদের ক্ষেত্রেও গ্রহণযোগ্য হবে।

আল মাত্বালিবুল আলিয়াহ (2266)