1524 - قَالَ أَبُو بَكْرٍ حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ شَرِيكٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُحَمَّدِ بْنِ عَقِيلٍ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنْ أَبِي مَالِكٍ الأَشْعَرِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : ` أَعْظَمُ الْغُلُولِ عِنْدَ اللَّهِ يَوْمَ الْقِيَامَةِ ذِرَاعُ أَرْضٍ يَسْرِقُهَا الرَّجُلانِ وَالْجَارَانِ، يَكُونُ بَيْنَهُمَا، يَسْرِقُ أَحَدُهُمَا مِنْ صَاحِبِهِ، فَيُطَوَّقُهُ مِنْ سَبْعِ أَرَضِينَ ` *
আবূ মালিক আল-আশআরী (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “কিয়ামতের দিন আল্লাহ্‌র নিকট সবচেয়ে বড় খেয়ানত হলো এক হাত পরিমাণ জমি, যা দুই ব্যক্তি বা দুই প্রতিবেশীর মাঝে থাকে, আর তাদের একজন তা নিজ সঙ্গীর কাছ থেকে চুরি করে নেয়। তখন সাত জমিনের (স্তর) ভূমি তার গলায় বেষ্টনী (শিকল) হিসেবে পরানো হবে।”

আল মাত্বালিবুল আলিয়াহ (1524)