1466 - قَالَ مُسَدَّدٌ : حَدَّثَنَا يَحْيَى، عَنْ مَالِكٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ : نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ` عَنِ الْمُزَابَنَةِ، وَالْمُحَاقَلَةِ `، الْحَدِيثَ، وَفِيهِ تَفْسِيرُهَا، قَالَ : وَسَأَلْتُ سَعِيدَ بْنَ الْمُسَيِّبِ عَنْ كِرَائِهَا بِالذَّهَبِ وَالْفِضَّةِ، قَالَ : لا بَأْسَ بِهِ *
সাঈদ ইবনে মুসায়্যিব (রাহিমাহুল্লাহ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ’মুযাবানা’ ও ’মুহাক্বালা’ করতে নিষেধ করেছেন। হাদীসটিতে এর ব্যাখ্যাও রয়েছে। (বর্ণনাকারী) বলেন, আমি সাঈদ ইবনে মুসায়্যিব (রাহিমাহুল্লাহ)-কে স্বর্ণ ও রৌপ্যের বিনিময়ে তা (ভূমি) ভাড়া দেওয়া সম্পর্কে জিজ্ঞাসা করেছিলাম। তিনি বলেন, এতে কোনো অসুবিধা নেই।

আল মাত্বালিবুল আলিয়াহ (1466)