1346 - قَالَ ابْنُ أَبِي عُمَرَ : حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أنا مَعْمَرٌ، عَنْ جَابِرٍ، عَنْ محمد، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ : ` دَخَلَ عَلَيَّ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمًا، فَقَالَ : لَقَدْ صَنَعْتُ الْيَوْمَ شَيْئًا، وَدِدْتُ أَنِّي لَمْ أَصْنَعْهُ، دَخَلْتُ الْبَيْتَ، فَأَخْشَى أَنْ يجيء رَجُلٌ مِنْ أُفُقٍ مِنَ الآفَاقِ، فَلا يَسْتَطِيعُ دُخُولَهُ، فَيَرْجِعُ، وَفِي نَفْسِهِ مِنْهُ شَيْءٌ ` *
আয়িশা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নিকট প্রবেশ করলেন এবং বললেন, "আমি আজ এমন একটি কাজ করেছি, আমার ইচ্ছা হয় যদি কাজটি না করতাম। আমি বাইতুল্লাহতে প্রবেশ করেছিলাম। আমি ভয় করছি যে, দূর-দিগন্ত থেকে কোনো লোক আসবে, অতঃপর সে তাতে প্রবেশ করতে সক্ষম হবে না, ফলে সে ফিরে যাবে এবং তার মনে এ কারণে কিছুটা অসন্তোষ সৃষ্টি হবে।"
আল মাত্বালিবুল আলিয়াহ (1346)