130 - حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، أنا سُلَيْمَانُ التَّيْمِيُّ، عَنْ أَبِي قِلابَةَ، فَذَكَرَهُ، وَقَالَ فِيهِ : ` رَأَيْتُ أَنَسَ بْنَ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، خَبِيثَ النَّفْسِ، فَقُلْتُ : مَا لَكَ خَبِيثَ النَّفْسِ ؟ قَالَ : ` وَمَا لِي لا أَكُونُ خَبِيثَ النَّفْسِ، وَقَدْ خَرَجْتُ مِنْ عِنْدِ هَؤُلاءِ آنِفًا، وَقَدْ أَكَلُوا خُبْزًا وَلَحْمًا ثُمَّ صَلَّوْا وَلَمْ يَتَوَضَّئُوا ` *
আনাস ইবনে মালেক (রাদ্বিয়াল্লাহু আনহুমা) সম্পর্কে (আবূ কিলাবা থেকে) বর্ণিত, তিনি বলেন:

আমি আনাস ইবনে মালেক (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-কে মন খারাপ অবস্থায় দেখলাম। আমি তাকে জিজ্ঞেস করলাম, আপনার মন এত খারাপ কেন? তিনি বললেন, কেনই বা আমার মন খারাপ হবে না? আমি এইমাত্র এই লোকদের নিকট থেকে বের হয়ে এলাম। তারা রুটি ও গোশত খেল, অতঃপর তারা সালাত আদায় করল কিন্তু (খাওয়ার পর নতুন করে) ওযু করল না।

আল মাত্বালিবুল আলিয়াহ (130)