1288 - وَقَالَ أَحْمَدُ بْنُ مَنِيعٍ : حَدَّثَنَا شُرَيْحُ بْنُ النُّعْمَانِ، ثنا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ بِشْرِ بْنِ حَرْبٍ، عَنْ أَبِي سَعِيدٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ : أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ` وَقَفَ بِعَرَفَةَ، فَجَعَلَ يَدْعُو هَكَذَا، وَجَعَلَ ظَهْرَ كفيه مِمَّا يَلِي صَدْرَهُ `، حَدَّثَنَا أَبُو نَصْرٍ، ثنا حَمَّادٌ، بِلَفْظٍ : وَقَفَ بِعَرَفَاتٍ، وَقَالَ : هَكَذَا، وَرَفَعَ يَدَيْهِ نَحْوَ صَدْرِهِ *
আবু সাঈদ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরাফায় অবস্থান করলেন, অতঃপর তিনি এভাবে দু’আ করতে শুরু করলেন। তিনি তাঁর হাতের পিঠ দুটোকে বুকের দিকে রেখেছিলেন।

(অন্য এক বর্ণনায় এসেছে,) তিনি আরাফাতে অবস্থান করে এভাবে দু’আ করছিলেন এবং তাঁর হাত দুটি বুক বরাবর উঠিয়েছিলেন।

আল মাত্বালিবুল আলিয়াহ (1288)