1271 - قَالَ إِسْحَاقُ : أَخْبَرَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى، ثنا حَنْظَلَةُ، عَنْ طَاوُسٍ، قَالَ : ` كَانَ عُمَرُ رَضِيَ اللَّهُ عَنْه يُقَبِّلُ الْحَجَرَ، ثُمَّ يَسْجُدُ عَلَيْهِ، ثُمَّ يُقَبِّلُهُ، ثُمَّ يَسْجُدُ عَلَيْهِ ثَلاثَ مَرَّاتٍ ` . الْحَدِيثَ . بَاقِيَهُ أَخْرَجُوهُ *
তাউস (রাহিমাহুল্লাহ) থেকে বর্ণিত, তিনি বলেন, উমর (রাদ্বিয়াল্লাহু আনহুমা) হাজারে আসওয়াদকে চুম্বন করতেন, অতঃপর তার উপর সিজদা করতেন। এরপর তিনি পুনরায় তা চুম্বন করতেন, অতঃপর পুনরায় তার উপর সিজদা করতেন। তিনি এই কাজটি তিনবার সম্পন্ন করতেন।
আল মাত্বালিবুল আলিয়াহ (1271)