1156 - وَقَالَ مُسَدَّدٌ : حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ بِشْرِ بْنِ حَرْبٍ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ رَضِيَ اللَّهُ عَنْه، قال : ` أَنَّ رَجُلا سَأَلَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ : أَصُومُ الدَّهْرَ ؟ فَنَهَاهُ، وَعَاوَدَهُ فَنَهَاهُ , ثَلاثَ مَرَّاتٍ : صُمْ يَوْمًا، وَأَفْطِرْ يَوْمًا، فَإِنَّ ذَلِكَ صَوْمُ دَاوُدَ عَلَيْهِ السَّلامُ ` . فَمَا زَالَ ذَلِكَ الرَّجُلُ يَصُومُ يَوْمًا، وَيُفْطِرُ يَوْمًا، حَتَّى مَاتَ *
আবু সাঈদ আল-খুদরী (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলো, সে বলল: আমি কি সারা বছর রোযা রাখব? তখন তিনি তাকে নিষেধ করলেন। সে আবারও জিজ্ঞাসা করল, তিনি তাকে নিষেধ করলেন— এভাবে তিনি তিনবার (নিষেধ করলেন)। (এরপর বললেন,) তুমি একদিন রোযা রাখো এবং একদিন ইফতার করো, কারণ এটিই হলো দাউদ আলাইহিস সালাম-এর রোযা। ওই লোকটি আমৃত্যু একদিন রোযা রাখতেন এবং একদিন ইফতার করতেন।
আল মাত্বালিবুল আলিয়াহ (1156)