1146 - قَالَ مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ شُعْبَةَ، عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ رُفَيْعٍ، عَنْ قَيْسِ بْنِ السَّكَنِ، قال : ` أَنَا نَاسًا مِنْ أَصْحَابِ عَبْدِ اللَّهِ أَتَوْا أَبَا الدَّرْدَاءِ رَضِيَ اللَّهُ عَنْه، فِي يَوْمِ الجُمُعَةٍ وَهُمْ صِيَامٌ، فَقَالَ : إِنَّ هَذَا يَوْمُ عِيدٍ، فَأَقْسَمَ عَلَيْهِمْ أَنْ يُفْطِرُوا ` *
কাইস ইবনে সাকান থেকে বর্ণিত, তিনি বলেন: আব্দুল্লাহ (ইবনে মাসউদ)-এর সাহাবীগণের মধ্য থেকে কিছু লোক জুমু’আর দিনে আবু দারদা (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-এর নিকট আগমন করলেন, এমতাবস্থায় যে তারা সাওম পালন করছিলেন। (আবু দারদা) তখন বললেন, "নিশ্চয় এটি ঈদের দিন।" অতঃপর তিনি তাদেরকে শপথ করিয়ে নিলেন যে তারা যেন সাওম ভঙ্গ করেন (ইফতার করেন)।

আল মাত্বালিবুল আলিয়াহ (1146)