1100 - وَقَالَ الْحَارِثُ : حَدَّثَنَا دَاوُدُ بْنُ الْمُحَبَّرِ، ثنا بَحْرُ بْنُ كَنِيزٍ السَّقَا، عَنْ عِمْرَانَ الْقَصِيرِ، عَنْ أَبِي سَعِيدٍ الإِسْكَنْدَرَانِيِّ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : ` الْجَمَاعَةُ بَرَكَةَ، وَالثَّرِيدُ بَرَكَةَ، وَالسَّحُورُ بَرَكَةٌ، تَسَحَّرُوا، فَإِنَّهُ يَزِيدُ فِي الْقُوَّةِ، وَهُوَ مِنَ السُّنَّةِ، تَسَحَّرُوا وَلَوْ بِجُرْعَةٍ مِنْ مَاءٍ أو على جرعة من ماء، تَسَحَّرُوا، صَلَوَاتُ اللَّهِ عَلَى الْمُتَسَحِّرِينَ ` *
আবু সাঈদ ইসকান্দারানি (রাহিমাহুল্লাহ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন:

"জামা‘আত (ঐক্য বা সমষ্টি) বরকতপূর্ণ, ‘সারিদ’ (মাংস মিশ্রিত রুটির তরকারী বিশেষ) বরকতপূর্ণ এবং সাহরি বরকতপূর্ণ। তোমরা সাহরি গ্রহণ করো, কারণ তা শক্তি বৃদ্ধি করে এবং তা সুন্নাহর অন্তর্ভুক্ত। তোমরা সাহরি গ্রহণ করো, যদিও তা এক ঢোক পানি দ্বারাও (হয়)। তোমরা সাহরি গ্রহণ করো। আল্লাহ্ তা‘আলার রহমত বর্ষিত হয় সাহরি গ্রহণকারীদের ওপর।"

আল মাত্বালিবুল আলিয়াহ (1100)