1031 - الْحَارِثُ، حَدَّثَنَا أَبُو عَبْدِ الرَّحْمَنِ، ثنا حَيْوَةُ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ : ` السُّنَّةُ لَيْلَةَ يَنْظُرُ إِلَى هِلالِ رَمَضَانَ لِلصِّيَامِ أَوِ لِلْفِطْرٍ : يُؤَذِّنُ لِصَلاةِ الْمَغْرِبِ لِوَقْتِهَا، ثُمَّ تؤخر الإِقَامَةُ، حَتَّى يُرَى الْهِلالُ، أَوْ يؤس مِنْهُ، ويبدو بَعْضُ النُّجُومِ ` *
ইবনু শিহাব (রাহিমাহুল্লাহ) থেকে বর্ণিত, রোযার (শুরু বা শেষের) জন্য রমযানের চাঁদ দেখার রাতে সুন্নাহ (কার্যপদ্ধতি) হলো: নির্ধারিত সময়ে মাগরিবের সালাতের জন্য আযান দেওয়া হবে। এরপর ইকামাতকে ততক্ষণ বিলম্বিত করা হবে, যতক্ষণ না চাঁদ দেখা যায়, অথবা চাঁদ দেখতে পাওয়ার আশা শেষ হয়ে যায় এবং কিছু নক্ষত্র উদিত হয়।
আল মাত্বালিবুল আলিয়াহ (1031)