25263 - مي - آخر: [مي في الحيض] : ثنا وهب بن سعيد الدمشقي، عن شعيب ابن إسحاق، ثنا الأوزاعي، سمعت الزهري ويحيى بن أبي كثير يقولان: تُفْرِد لكل صلاة اغتسالة. يعني: المستحاضة، قال الأوزاعي: وبلغني عن مكحول مثل ذلك.
যুহরী ও ইয়াহইয়া ইবনু আবি কাছীর থেকে বর্ণিত, তাঁরা উভয়ই বলেন: তিনি (ইস্তিহাযায় আক্রান্ত নারী) প্রত্যেক সালাতের জন্য আলাদা গোসল করবেন। আওযাঈ (রাহিমাহুল্লাহ) বলেন, মাকহুল (রাহিমাহুল্লাহ) থেকেও আমি অনুরূপ তথ্য পেয়েছি।
ইতহাফুল মাহারাহ (25263)