25146 - مي - /آخر: [مي في العلم] : أنا مروان بن محمد، ثنا سعيد بن بَشير، عن قتادة قال: حدث ابن سيرين رجلاً بحديث عن النبي صلى الله عليه وسلم، فقال رجل: قال فلان كذا وكذا. فقال: أحدثك عن النبي صلى الله عليه وسلم وتقول: قال فلان؟! لا أكلمك أبداً.
কাতাদা থেকে বর্ণিত, ইবনু সীরীন একজন লোককে নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর একটি হাদীস বর্ণনা করলেন। তখন লোকটি বলল, ‘অমুক ব্যক্তি এমন এমন কথা বলেছে।’ (এ কথা শুনে) তিনি (ইবনু সীরীন) বললেন, ‘আমি তোমাকে নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) থেকে হাদীস বর্ণনা করছি, আর তুমি বলছো: ‘অমুক বলেছে?!’ আমি তোমার সাথে কখনো কথা বলব না।
ইতহাফুল মাহারাহ (25146)