25002 - حب - آخر: حب في الروضة: أنا القطان بالرقَّة، ثنا أحمد بن إسماعيل، ثنا عبد الرزاق، أنا مَعْمر قال: دخلت على قتادة وأنا ظمآن وفي الحجرة حُبُّ ماء، فقلت: أأشرب من مائكم هذا؟ قال: أنت لنا صديق. قال عبد الرزاق: يتأول القرآن { … أَوْصَدِيقِكُم … } يقول: لا يستأذن.
মা'মার থেকে বর্ণিত, মা'মার বললেন, আমি ক্বাতাদার নিকট প্রবেশ করলাম যখন আমি ছিলাম পিপাসার্ত। আর কামরার মধ্যে একটি পানির বড় পাত্র (হুব্ব) ছিল। আমি বললাম, আমি কি আপনাদের এই পানি থেকে পান করব? তিনি (ক্বাতাদা) বললেন, তুমি তো আমাদের বন্ধু। আব্দুর রাযযাক (রাহিমাহুল্লাহ) বলেন, তিনি কুরআনের এই আয়াত দ্বারা ব্যাখ্যা করেছেন—{… অথবা তোমাদের বন্ধু …}। তিনি বলেন, (বন্ধুকে পান করার জন্য) অনুমতি নিতে হয় না।

ইতহাফুল মাহারাহ (25002)