24954 - مي - حديث: مي في الوصايا: ثنا عمرو بن عون، عن خالد بن عبد الله، عن يحيى بن أبي إسحاق: سألت القاسم بن عبد الرحمن ومعاوية بن قُرَّة عن رجل قال في وصيته: كل مملوك لي حُرٌّ. وله مملوك آبق فقالا: هو حر. وقال الحسن وإياس وبكر بن عبد الله: ليس بحر.
ইয়াহইয়া ইবনু আবী ইসহাক থেকে বর্ণিত, আমি কাসিম ইবনু আবদুর রহমান এবং মুআবিয়াহ ইবনু কুররাকে এমন এক ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করেছিলাম, যে তার ওসিয়তের মধ্যে বলেছিল: ‘আমার মালিকানাধীন সকল গোলাম স্বাধীন।’ অথচ তার একজন পলাতক গোলাম ছিল। তখন তাঁরা বললেন: ‘সে (পলাতক গোলাম) স্বাধীন হবে।’ কিন্তু হাসান, ইয়াস এবং বকর ইবনু আবদুল্লাহ বলেছেন: ‘সে স্বাধীন হবে না।’

ইতহাফুল মাহারাহ (24954)