24838 - طح - آخر: طح في الحدود: ثنا ابن مرزوق. ثنا أبو عاصم، عن ابن جُرَيج، كان قول عطاء مثل قول عمرو بن شعيب: لا تقطع اليد في أقل من عشرة دراهم.
ইবনে জুরাইজ থেকে বর্ণিত, আত্বা (রাহিমাহুল্লাহ)-এর অভিমত আমর ইবনে শুআইব (রাহিমাহুল্লাহ)-এর অভিমতের মতোই ছিল (তাঁরা বলেন): দশ দিরহামের কম চুরি করলে হাত কাটা যাবে না।
ইতহাফুল মাহারাহ (24838)