24824 - مي - آخر: في رجل جامع امرأته وهي حائض؟ قال: يتصدق بنصف دينار. مي في الحيض: أنا يَعْلَى، ثنا عبد الملك، بهذا، قوله. وعن محمد بن عُيَيْنة، عن علي بن مُسْهِر، عن عبد الملك، به. قال: فقال له رجل: إن الحسن يقول: يعتق رقبة، قال: ما أنهاكم أن تقربوا إلى الله ما استطعتم.
আব্দুল মালিক থেকে বর্ণিত, ঋতুবতী স্ত্রীর সাথে সহবাসকারী ব্যক্তি সম্পর্কে (জিজ্ঞেস করা হলে) তিনি বললেন: সে যেন অর্ধ দীনার সদকা করে।



বর্ণনাকারী বলেন: তখন এক ব্যক্তি তাকে বলল: হাসান (আল-বাসরী) বলেন: (এর কাফফারা হিসেবে) সে যেন একটি দাস মুক্ত করে। তিনি বললেন: তোমরা সাধ্যমতো আল্লাহ্‌র নৈকট্য অর্জনের জন্য যা করতে পারো, আমি তাতে তোমাদের নিষেধ করছি না।

ইতহাফুল মাহারাহ (24824)