24489 - آخر: [مي في الفرائض] : ثنا أبو نُعَيم، ثنا أبو هانىء، سئل عامر: عن مولود ولد وليس بذكر ولا أنثى، ليس له ما للذكر وليس له ما للأنثى، يخرج من سُرَّته كهيئة البول والغائط، سئل عن ميراثه؟ فقال: نصف حظ الذكر ونصف حظ الأنثى.
'আমির থেকে বর্ণিত, তাঁকে এমন এক নবজাতক সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল, যে না পুরুষ, না নারী; তার মধ্যে না আছে পুরুষের বৈশিষ্ট্য, না আছে নারীর বৈশিষ্ট্য। তার নাভি থেকে পেশাব ও পায়খানার মতো বস্তু নির্গত হয়। যখন তাঁর কাছে তার উত্তরাধিকার সম্পর্কে জিজ্ঞাসা করা হলো, তিনি বললেন: (সে পাবে) পুরুষের অংশের অর্ধেক এবং নারীর অংশের অর্ধেক।
ইতহাফুল মাহারাহ (24489)