24110 - آخر (مي) : [مي في أبواب الحيض] : أنا محمد بن يزيد، ثنا ضَمْرة، ثنا عبد الله بن شَوْذَب، ثنا مَطَر، سألت الحسن وعطاء: عن الرجل يكون معه امرأته في سفر فتحيض، ثم تطهر ولا تجد الماء؟ قالا: تتيمم وتصلي. قال: قلت لهما: يطؤها زوجها؟ قالا: نعم، الصلاة أعظم من ذلك.
মাত্বার থেকে বর্ণিত, তিনি আল-হাসান ও আত্বা-কে জিজ্ঞাসা করলেন: এমন ব্যক্তি সম্পর্কে, যার স্ত্রী সফরে তার সাথে আছে এবং সে ঋতুবর্তী হলো, অতঃপর পবিত্রতা লাভ করলো কিন্তু (গোসলের জন্য) পানি পেল না (তাহলে সে কী করবে)? তাঁরা উভয়ে বললেন: সে তায়াম্মুম করবে এবং সালাত আদায় করবে। মাত্বার বলেন, আমি তাঁদের বললাম: তার স্বামী কি তার সাথে সহবাস করতে পারবে? তাঁরা উভয়ে বললেন: হ্যাঁ, সালাত (নামাজ) তো এর চেয়েও (সহবাসের চেয়েও) গুরুত্বপূর্ণ বিষয়।
ইতহাফুল মাহারাহ (24110)