995 - عَنْ ابْنِ عَبَّاسٍ رضي الله عنهما عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ أَلْحِقُوا الْفَرَائِضَ بِأَهْلِهَا فَمَا تَرَكَتْ الْفَرَائِضُ فَلِأَوْلَى رَجُلٍ ذَكَرٍ(1). (م 5/ 59)
ইবনু আব্বাস (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন: তোমরা ফারায়েজ (নির্ধারিত অংশ) তার হকদারদেরকে দাও। ফারায়েজ দেওয়ার পর যা অবশিষ্ট থাকে, তা নিকটতম পুরুষ ওয়ারিসের জন্য।
মুখতাসার সহীহ মুসলিম (995)