981 - عَنْ سَالِمٍ عَنْ ابْن عُمَرَ رضي الله عنهما أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ مَا حَقُّ امْرِئٍ مُسْلِمٍ لَهُ شَيْءٌ يُوصِي فِيهِ يَبِيتُ ثَلَاثَ لَيَالٍ إِلَّا وَوَصِيَّتُهُ عِنْدَهُ مَكْتُوبَةٌ قَالَ عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ مَا مَرَّتْ عَلَيَّ لَيْلَةٌ مُنْذُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ذَلِكَ إِلَّا وَعِنْدِي وَصِيَّتِي. (م 5/ 70)
আব্দুল্লাহ ইবনে উমর (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-কে বলতে শুনেছেন: “যে মুসলিমের এমন কোনো জিনিস আছে, যা সম্পর্কে সে ওসিয়ত করতে চায়, তার জন্য উচিত নয় যে, সে তিন রাত যাপন করবে অথচ তার ওসিয়ত তার কাছে লিখিত অবস্থায় থাকবে না।” আব্দুল্লাহ ইবনে উমর (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বলেন: “যখন থেকে আমি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-কে এ কথা বলতে শুনেছি, তখন থেকে এমন কোনো রাত আমার উপর দিয়ে অতিবাহিত হয়নি, যখন আমার ওসিয়ত আমার কাছে ছিল না।”

মুখতাসার সহীহ মুসলিম (981)