935 - عَنْ ابْنِ عَبَّاسٍ رضي الله عنهما قَالَ حَجَمَ النَّبِيَّ صلى الله عليه وسلم عَبْدٌ لِبَنِي بَيَاضَةَ فَأَعْطَاهُ النَّبِيُّ صلى الله عليه وسلم أَجْرَهُ وَكَلَّمَ سَيِّدَهُ فَخَفَّفَ عَنْهُ مِنْ ضَرِيبَتِهِ وَلَوْ كَانَ سُحْتًا لَمْ يُعْطِهِ النَّبِيُّ صلى الله عليه وسلم. (م 5/ 39)
ইবনু আব্বাস (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন, বানী বায়াযাহ গোত্রের এক গোলাম নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-কে শিঙ্গা লাগিয়েছিল। অতঃপর নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তাকে তার মজুরি প্রদান করলেন এবং তিনি তার মনিবের সাথে কথা বললেন, ফলে তিনি তার (গোলামের) নির্ধারিত কর/খাজনা কমিয়ে দিলেন। যদি তা অবৈধ উপার্জন হতো, তবে নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তাকে তা দিতেন না।
মুখতাসার সহীহ মুসলিম (935)