933 - عَنْ أَبِي الزُّبَيْرِ قَالَ سَأَلْتُ جَابِرًا رضي الله عنه عَنْ ثَمَنِ الْكَلْبِ وَالسِّنَّوْرِ قَالَ زَجَرَ النَّبِيُّ صلى الله عليه وسلم عَنْ ذَلِكَ. (م 5/ 35)
জাবির (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, (আবূ আয-যুবাইর) বলেন, আমি তাঁকে কুকুর ও বিড়ালের মূল্য (বিক্রি) সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বললেন, নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তা কঠোরভাবে নিষেধ করেছেন।
মুখতাসার সহীহ মুসলিম (933)