927 - عَنْ جَابِرٍ رضي الله عنه قَالَ جَاءَ عَبْدٌ فَبَايَعَ النَّبِيَّ صلى الله عليه وسلم عَلَى الْهِجْرَةِ وَلَمْ يَشْعُرْ أَنَّهُ عَبْدٌ فَجَاءَ سَيِّدُهُ يُرِيدُهُ فَقَالَ لَهُ النَّبِيُّ صلى الله عليه وسلم بِعْنِيهِ فَاشْتَرَاهُ بِعَبْدَيْنِ أَسْوَدَيْنِ ثُمَّ لَمْ يُبَايِعْ أَحَدًا بَعْدُ حَتَّى يَسْأَلَهُ أَعَبْدٌ هُوَ؟. (م 5/ 55)
জাবির (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন, একজন ক্রীতদাস এসে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর হাতে হিজরতের বাই'আত গ্রহণ করল। অথচ তিনি (নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) জানতেন না যে সে দাস। অতঃপর তার মনিব এসে তাকে ফেরত চাইল। নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তাকে বললেন, আমার কাছে তাকে বিক্রি করে দাও। অতঃপর তিনি (নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তাকে দুটি কালো ক্রীতদাসের বিনিময়ে কিনে নিলেন। এরপর তিনি আর কারো থেকে বাই'আত গ্রহণ করেননি যতক্ষণ না তাকে জিজ্ঞেস করতেন যে, সে কি ক্রীতদাস?
মুখতাসার সহীহ মুসলিম (927)