872 - عَنْ عَائِشَةَ رضي الله عنها أَنَّهَا قَالَتْ اخْتَصَمَ سَعْدُ بْنُ أَبِي وَقَّاصٍ وَعَبْدُ بْنُ زَمْعَةَ في غُلَامٍ فَقَالَ سَعْدٌ هَذَا يَا رَسُولَ اللهِ ابْنُ أَخِي عُتْبَةَ بْنِ أَبِي وَقَّاصٍ عَهِدَ إِلَيَّ أَنَّهُ ابْنُهُ انْظُرْ إِلَى شَبَهِهِ وَقَالَ عَبْدُ بْنُ زَمْعَةَ هَذَا أَخِي يَا رَسُولَ اللهِ وُلِدَ عَلَى فِرَاشِ أَبِي مِنْ وَلِيدَتِهِ فَنَظَرَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم إِلَى شَبَهِهِ فَرَأَى شَبَهًا بَيِّنًا بِعُتْبَةَ فَقَالَ هُوَ لَكَ يَا عَبْدُ الْوَلَدُ لِلْفِرَاشِ وَلِلْعَاهِرِ الْحَجَرُ(2) وَاحْتَجِبِي مِنْهُ يَا سَوْدَةُ بِنْتَ زَمْعَةَ قَالَتْ فَلَمْ يَرَ سَوْدَةَ قَطُّ(3). (م 4/ 171)
আয়িশা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন, সা‘দ ইবনু আবী ওয়াক্কাস ও ‘আব্দ ইবনু যাম‘আহ একটি গোলামের ব্যাপারে বিতর্কে লিপ্ত হলেন। সা‘দ বললেন, হে আল্লাহর রসূল! এ হলো আমার ভাই ‘উতবাহ ইবনু আবী ওয়াক্কাস-এর ছেলে। সে আমার কাছে অঙ্গীকার করেছিল যে, এ তার ছেলে। এর চেহারার সাদৃশ্যের দিকে লক্ষ্য করুন। আর ‘আব্দ ইবনু যাম‘আহ বললেন, হে আল্লাহর রসূল! এ আমার ভাই। এ আমার পিতার দাসী থেকে আমার পিতার বিছানায় জন্ম নিয়েছে। রসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ছেলেটির চেহারার সাদৃশ্যের দিকে তাকালেন এবং ‘উতবাহর সাথে তার স্পষ্ট সাদৃশ্য দেখতে পেলেন। অতঃপর তিনি বললেন, হে ‘আব্দ! ছেলেটি তোমার। সন্তান যার বিছানায় জন্মায় সে তার, আর ব্যভিচারীর জন্য রয়েছে পাথর (নিরাশা)। আর হে সাওদাহ বিনত যাম‘আহ! তুমি তার থেকে পর্দা করো। তিনি (আয়িশা) বললেন, এরপর সাওদাহ কখনোই তাকে দেখেননি।
মুখতাসার সহীহ মুসলিম (872)