850 - عَنْ ابْنِ عَبَّاسٍ رضي الله عنهما قَالَ كَانَ الطَّلَاقُ عَلَى عَهْدِ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم وَأَبِي بَكْرٍ وَسَنَتَيْنِ مِنْ خِلَافَةِ عُمَرَ رضي الله عنهما طَلَاقُ الثَّلَاثِ وَاحِدَةً فَقَالَ عُمَرُ بْنُ الْخَطَّابِ إِنَّ النَّاسَ قَدْ اسْتَعْجَلُوا
في أَمْرٍ قَدْ كَانَتْ لَهُمْ فِيهِ أَنَاةٌ(1) فَلَوْ أَمْضَيْنَاهُ عَلَيْهِمْ فَأَمْضَاهُ عَلَيْهِمْ. (م 4/ 183)
في أَمْرٍ قَدْ كَانَتْ لَهُمْ فِيهِ أَنَاةٌ(1) فَلَوْ أَمْضَيْنَاهُ عَلَيْهِمْ فَأَمْضَاهُ عَلَيْهِمْ. (م 4/ 183)
ইবনু আব্বাস (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর যুগ, আবূ বকর (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-এর যুগ এবং উমার (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-এর খিলাফাতের প্রথম দুই বছর পর্যন্ত এক মজলিসে দেওয়া তিন তালাককে এক তালাক গণ্য করা হতো। তখন উমার ইবনুল খাত্তাব (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বললেন, 'মানুষ এমন একটি বিষয়ে তাড়াহুড়া করছে, যে ব্যাপারে তাদের জন্য অবকাশ ও ধৈর্য ধারণের সুযোগ ছিল। যদি আমরা এটিকে তাদের উপর কার্যকর করে দেই (তবে ভালো হবে)।' এরপর তিনি এটিকে তাদের উপর কার্যকর করে দিলেন।
মুখতাসার সহীহ মুসলিম (850)