833 - عن أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ رضي الله عنه قَالَ ذُكِرَ الْعَزْلُ عِنْدَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ وَمَا ذَاكُمْ قَالُوا الرَّجُلُ تَكُونُ لَهُ الْمَرْأَةُ تُرْضِعُ فَيُصِيبُ مِنْهَا(1) وَيَكْرَهُ أَنْ تَحْمِلَ مِنْهُ وَالرَّجُلُ تَكُونُ لَهُ الْأَمَةُ فَيُصِيبُ مِنْهَا وَيَكْرَهُ أَنْ تَحْمِلَ مِنْهُ(2) قَالَ فَلَا عَلَيْكُمْ أَنْ لَا تَفْعَلُوا ذَاكُمْ فَإِنَّمَا هُوَ الْقَدَرُ(3) قَالَ ابْنُ عَوْنٍ فَحَدَّثْتُ بِهِ الْحَسَنَ فَقَالَ وَاللهِ لَكَأَنَّ هَذَا زَجْرٌ. (م 4/ 159)
আবু সাঈদ আল-খুদরী (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন, আযল (সহবাসের পর বীর্য বাইরে নির্গত করা) সম্পর্কে নবী করীম (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর নিকট আলোচনা হলো। তখন তিনি বললেন, এটা আবার কী? তারা বললেন, কোনো ব্যক্তির এমন স্ত্রী আছে, যে দুধ পান করায়। সে তার সাথে সহবাস করে, কিন্তু সে (স্ত্রী) গর্ভবতী হয়ে যাক তা সে পছন্দ করে না। আর কোনো ব্যক্তির দাসী আছে, সে তার সাথে সহবাস করে, কিন্তু সে (দাসী) গর্ভবতী হয়ে যাক তা সে পছন্দ করে না। তিনি বললেন, তোমরা আযল না করলে তোমাদের কোনো দোষ নেই, কেননা তা তো তাক্বদীরেরই অংশ। ইবনু ‘আওন (রাহিমাহুল্লাহ) বলেন, আমি হাসান (আল-বাসরী)-এর নিকট হাদীসটি বর্ণনা করলে তিনি বললেন, আল্লাহর কসম! আমার কাছে মনে হয় এটা একটি কঠোর বারণ।
মুখতাসার সহীহ মুসলিম (833)