831 - عن أَبي سَعِيدٍ الْخُدْرِيَّ رضي الله عنه قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم إِنَّ مِنْ أَشَرِّ النَّاسِ عِنْدَ اللهِ مَنْزِلَةً يَوْمَ الْقِيَامَةِ الرَّجُلَ يُفْضِي إِلَى امْرَأَتِهِ وَتُفْضِي إِلَيْهِ ثُمَّ يَنْشُرُ سِرَّهَا(1). (م 4/ 157)
আবূ সাঈদ আল-খুদরী (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন: "নিশ্চয় কিয়ামতের দিন আল্লাহর কাছে মর্যাদার দিক দিয়ে নিকৃষ্টতম ব্যক্তি হলো সেই লোক, যে তার স্ত্রীর কাছে যায় এবং তার স্ত্রীও তার কাছে আসে (অর্থাৎ সহবাস করে), অতঃপর সে তার (স্ত্রীর) গোপন কথা প্রকাশ করে দেয়।"
মুখতাসার সহীহ মুসলিম (831)