828 - عَنْ ابْنِ عَبَّاسٍ رضي الله عنه قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم لَوْ أَنَّ أَحَدَهُمْ إِذَا أَرَادَ أَنْ يَأْتِيَ أَهْلَهُ قَالَ بِاسْمِ اللهِ اللهُمَّ جَنِّبْنَا الشَّيْطَانَ وَجَنِّبْ الشَّيْطَانَ مَا رَزَقْتَنَا فَإِنَّهُ إِنْ يُقَدَّرْ بَيْنَهُمَا وَلَدٌ في ذَلِكَ لَمْ يَضُرَّهُ شَيْطَانٌ أَبَدًا. (م 4/ 155)
ইবনু আব্বাস (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, যদি তোমাদের কেউ যখন তার স্ত্রীর সাথে সহবাস করতে চায়, তখন সে বলে: "বিসমিল্লাহ! আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা" (অর্থাৎ: হে আল্লাহ! আপনি আমাদের থেকে শয়তানকে দূরে রাখুন এবং শয়তানকে দূরে রাখুন তার থেকেও, যা আপনি আমাদের দান করবেন)। অতঃপর যদি এই সহবাসের মাধ্যমে তাদের জন্য কোনো সন্তান নির্ধারিত হয়, তাহলে শয়তান তাকে কক্ষনো ক্ষতি করতে পারবে না।

মুখতাসার সহীহ মুসলিম (828)