826 - عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم إِذَا دُعِيَ أَحَدُكُمْ فَلْيُجِبْ فَإِنْ كَانَ صَائِمًا فَلْيُصَلِّ(4) وَإِنْ كَانَ مُفْطِرًا فَلْيَطْعَمْ. (م 4/ 153)
আবূ হুরায়রা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন: যখন তোমাদের কাউকে দাওয়াত দেওয়া হয়, তখন সে যেন তা কবুল করে। আর যদি সে রোযাদার হয়, তবে সে যেন (তাদের জন্য) দু'আ করে। আর যদি সে রোযাদার না হয়, তবে সে যেন খাদ্য গ্রহণ করে।

মুখতাসার সহীহ মুসলিম (826)