774 - عن سَعْدٍ بن أَبِي وقاص رضي الله عنه قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم إِنِّي أُحَرِّمُ مَا بَيْنَ لَابَتَيْ الْمَدِينَةِ(1) أَنْ يُقْطَعَ عِضَاهُهَا(2) أَوْ يُقْتَلَ صَيْدُهَا وَقَالَ الْمَدِينَةُ خَيْرٌ لَهُمْ لَوْ كَانُوا يَعْلَمُونَ لَا يَدَعُهَا أَحَدٌ رَغْبَةً عَنْهَا إِلَّا أَبْدَلَ اللهُ فِيهَا مَنْ هُوَ خَيْرٌ مِنْهُ وَلَا يَثْبُتُ أَحَدٌ عَلَى لَأْوَائِهَا (2) وَجَهْدِهَا(3) إِلَّا كُنْتُ لَهُ شَفِيعًا أَوْ شَهِيدًا يَوْمَ الْقِيَامَةِ. (م 4/ 113)
সা'দ ইবনু আবী ওয়াক্কাস (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন: আমি মদীনার দুই লাবার মধ্যবর্তী স্থানকে হারাম (সুরক্ষিত এলাকা) ঘোষণা করছি, যাতে তার কাঁটাযুক্ত গাছ কাটা না হয় অথবা তার শিকার হত্যা করা না হয়। আর তিনি বললেন, মদীনা তাদের জন্য উত্তম, যদি তারা জানতে পারত। যে ব্যক্তি মদীনার প্রতি বিতৃষ্ণা দেখিয়ে তা ছেড়ে চলে যায়, আল্লাহ অবশ্যই তার পরিবর্তে তার চেয়ে উত্তম কাউকে নিয়ে আসবেন। আর যে কেউ এর কষ্ট ও কাঠিন্যের ওপর অবিচল থাকে, কিয়ামতের দিন আমি তার জন্য সুপারিশকারী বা সাক্ষী হব।

মুখতাসার সহীহ মুসলিম (774)